ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের কচুয়ায় বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন বর 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৩৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • 29

rbt

চাঁদপুরের কচুয়া উপজেলার নোয়াগাঁও গ্রামে বুধবার দুপুরে মো.মাছুমু মৃধা নামের এক বর হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসেন। এ সময় বর মাছুমের সঙ্গে হেলিকপ্টারে তার তিনজন আত্মীয় ছিলেন।
উৎসুক কয়েকশত গ্রামবাসী ওই হেলিকপ্টার উঠানামা ও বর দেখতে সেখানে ভিড় করেন। উৎসুক জনতার ভিড় ঠেকাতে পুলিশ  ও মোতায়েন করা হয়। অন্য বরযাত্রীরা সড়ক পথে গাড়িতে আসেন।
জানা গেছে, কিছুদিন আগেই নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সাতপাইকা গ্রামের মজিবুর রহমানের মালদ্বীপ প্রবাসী ছেলে মাছুম মৃধা ও চাঁদপুরের কচুয়া উপজেলা ৬ নং কচুয়া উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের তাজুল ইসলামের মেয়ে ক্বওমী মহিলা মাদ্রাসা শিক্ষিকা মোছাম্মৎ সুমাইয়া আক্তারের সাথে বিয়ে ঠিক হয়। পারিবারিকভাবে তাদের বিয়ের তারিখ ছিল বুধবার।
বুধবার বেলা ২টার দিকে ভাড়া করা হেলিকপ্টারে করে মালদ্বীপ প্রবাসী মাছুম মৃধা তিনজন আত্মীয় নিয়ে মেয়ের বাড়ি নোয়াগাঁও গ্রামের বাজার সংলগ্ন  মাঠে নামেন। অন্য বরযাত্রীরা মাইক্রোবাসে চড়ে আসেন। এই প্রথম নোয়াগাঁও গ্রামে বর হেলিকপ্টারে করে বিয়ে করতে আসায় ওই এলাকার আশপাশের কয়েকটি গ্রামের কয়েকশ লোক বরযাত্রী ও হেলিকপ্টার দেখতে ভিড় করেন। এ সময় জনতার ভিড় সামাল দিতে পুলিশ ব্যারিকেড তৈরি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এসময় ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আখতার হোসাইন মজুমদার বিয়ের অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া  এলাকার কয়েকশ গণ্যমান্য ব্যক্তিকে এ বিয়েতে দাওয়াত করা হয়েছিল। বিয়ে শেষে বিকালে হেলিকপ্টারে করে নতুন বউকে গ্রামের বাড়িতে নিয়ে গেছেন মাছুম মৃধা।
এ ব্যাপারে বর মাছুম মৃধা বলেন, বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসা। এখন তার খুব আনন্দ লাগছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব

চাঁদপুরের কচুয়ায় বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন বর 

আপডেট : ০৫:৩৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩