ঢাকা ০৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলো ছড়াচ্ছে সৌখিন খামারি অ্যাসোয়েশন বাংলাদেশ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৪৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • 85

দেশেকে বেকারত্ব মুক্ত করার লক্ষ্য নিয়ে ২০২৩ সালে   মাহফুজুল ইসলাম (সিয়াম) হাত ধরে গড়ে উঠেছে ফেসবুকভিত্তিক গ্রুপ সৌখিন খামারি অ্যাসোয়েশন বাংলাদেশ ।

বেকার তরুণ যুবকদের সৌখিন মুরগি পালনের প্রতি আগ্রহী করে তুলতে ফেসবুকভিত্তিক এই সংগঠনটি ইতিমধ্যে সারাদেশে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে এই সংগঠনের পক্ষ থেকে ৩৮ হাজার সদস্যকে সৌখিন মুরগি পালনের বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হয়েছে ।  ইতিমধ্যে তাদের অনেক তরুণ প্রশিক্ষণ নিয়ে সৌখিন মুরগি পালন করে বেকারত্ব থেকে মুক্তি পেয়েছে।

বর্তমানে দেশের ৬৪ টি জেলায় সৌখিন খামারি অ্যাসোয়েশনের বগুড়া, চাঁদপুর, কুমিল্লা দিনাজপুর, টাঙ্গাইল, কুরিগ্ৰাম সৈয়দপুর নীলফামারী গাইবান্ধা সিলেট ঢাকা চট্টগ্রাম সিলেট গোপালগঞ্জ সাভার গাজীপুরসহ ১৯ জেলায় প্রতিনিধি গঠন করা হয়েছে। যারা নিজেদের জেলায় প্রতিটি উপজেলায় এবং ইউনিয়নে সৌখিন মুরগি পালনের প্রতি নতুন তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরন এবং প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকে।

জানা যায় ২০২৩ সালে জানুয়ারি মাসে মেহেরপুর সদর উপজেলার শাহাজি পাড়ার বাসিন্দা মামুন হোসেনের ছেলে মাহফুজুল ইসলাম সিয়াম এই ব্যতিক্রমী উদ্যোগটি গ্রহণ করেন। এরপরই দেশের বিভিন্ন আনাচে-কানাচে ছড়িয়ে থাকা সৌখিন মুরগি পালনকারীদের একত্রে করে তিনি একটি সংগঠন তৈরি করেন। যার নাম দিয়েছেন সৌখিন খামারি অ্যাসোসিয়েশন বাংলাদেশ।

এ বিষয়ে উদ্যোক্তা মাহফুজ ইসলাম সিয়াম বলেন , আমাদের এই সংগঠনের মূল কাজ হচ্ছে তরুণদেরকে উদ্বুদ্ধ করা যাতে করে তারা সৌখিন মুরগি পালন করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে  সেই সাথে যারা মুরগি পালন করে তাদেরকে এই মুরগির বিভিন্ন সমস্যা ও সমাধানসহ যাবতীয় পরামর্শ আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে করে দিয়ে থাকি। আমরা বিশ্বাস করি আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা কয়েক লক্ষ সৌখিন খামারি তৈরি করতে পারব। সেই সাথে হাজার হাজার মানুষের কর্ম সংস্থার ব্যবস্থা করতে পারব। বর্তমানে আমার নিজের খামারেই চারজন বেকার যুবক কাজ করে তাদের তাদের জীবিকা নির্বাহ করছে। আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করছি আমাদের সৌখিন খামারি বাংলাদেশ এই সংগঠনটিকে যেন সরকারিভাবে  নিবন্ধিত করার সুযোগ করে দেন।

উল্লেখ্য যে, বর্তমানে সৌখিন খামারি অ্যাসোয়েশন  বাংলাদেশ ফেসবুকে সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করছে। মাহফুজ ইসলাম সিয়ামের পাশাপাশি  কাজ করছে সহ এডমিন ফাহমিদা তানিসা এবং সিনিয়র মডেরেটর মনোয়ার হোসেন ও মোঃ আরিফ,লাকি আইভেরি এবং সহকারী মডেরেটর নিযুক্ত মোঃ মাসুম সহ বিভিন্ন জেলার উপজেলার প্রতিনিধি দলের সদস্যরা।  এছাড়াও পানিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন জেলা ও উপজেলার কর্মরত কর্মকর্তারা এই সংগঠনের সদস্যদের সাহায্য সহযোগিতা করে আসছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব

আলো ছড়াচ্ছে সৌখিন খামারি অ্যাসোয়েশন বাংলাদেশ

আপডেট : ০৮:৪৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩