হাজীগঞ্জে বিক্রির সময় ইলিশ জব্দ করে এতিমখানায় বিতরণ।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রির সময় ৩ কেজি ইলিশ মাছ জব্দ করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাফি আফরিন।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হাজীগঞ্জ বালুর মাঠের মাছ বাজারে উপজেলা মৎস্য প্রশাসন অভিযান চালিয়ে ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ মাছ রাতেই হাজীগঞ্জ পৌর এলাকার একটি এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা মৎস্য কর্মকর্তা রাফি আফরিন জানান, মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন মৌসুমে ইলিশের বংশবৃদ্ধিতে সহায়তার লক্ষ্যে ১২ অক্টোবর থেকে দুই নভেম্বর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
তিনি আরো জানান, হাজীগঞ্জ বালুর মাঠের মাছ বাজারে হান্নান নামের এক অসাধু ব্যবসায়ী ইলিশ মাছ বিক্রির সময় মাছগুলো জব্দ করলেও তিনি পালিয়ে যায়।
পরে মাছগুলো এতিমখানায় দেওয়া হয়। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে ২ নভেম্বর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনায় সহযোগীতা করেন হাজীগঞ্জ থানার এস আই গোপীনাথ সাহা সঙ্গীয় ফোর্স




















