ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হলেন জেএইচ টিপু 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:২৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • 40

জাতীয় পার্টি হাজীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হলেন, জহির হোসাইন টিপু (জে.এইচ টিপু)। গত শনিবার (৪ নভেম্বর) উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন।

এর আগে তিনি গত ২৭ সেপ্টেম্বর (বুধবার) জাতীয় পার্টির সহযোগী সংগঠন ‘পেশাজীবি পরিষদ’ এর কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হন। ‘পেশাজীবি পরিষদ’ পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের হাতে গড়া শেষ সংগঠন।

জহির হোসাইন টিপু (জে.এইচ টিপু) দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা হাজী মো. আবু তাহেরের মেঝো ছেলে।

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় এক প্রতিক্রিয়ায় জেএইচ টিপু, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব এমরান হোসেন মিয়া, চেয়ারম্যানের উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদ এবং কেন্দ্রীয় কমিটির প্রাদেশিক সম্পাদক খোরশেদ আলম খুশুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, দীর্ঘদিন রাজধানীতে থেকে জাতীয় পার্টির রাজনীতি করেছি। পারিবারিক ও ব্যবসায়িক কারণে নিজ উপজেলায় এসেও জাতীয় পার্টির সাথেই আছি। পাশাপাশি কেন্দ্রে গিয়েও নিয়মিত সময় দিচ্ছি। যেহেতু এখন পদ পেয়েছি। এই পদ আমাকে আরো বেশি দায়িত্বশীল করবে।

এ সময় তিনি উপজেলা জাতীয় পার্টিকে শক্তিশালিকরণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং উপজেলা নেতৃবৃন্দসহ দলীয় ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হলেন জেএইচ টিপু 

আপডেট : ০৯:২৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩