ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের কচুয়ায় পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নেতা হাবীব উল্যাহ গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৪৩:১০ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • 39

চাঁদপুরের কচুয়ায় পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হাবীব উল্যাহ
হাবীব (৪৫) কে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। সোমবার সকালে গোপন
সংবাদের ভিত্তিতে কচুয়া বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহীম
খলিল । গ্রেফতারকৃত হাবীব উল্যাহ হাবীব ধামালুয়া গ্রামের ডা. আনোয়ার
হোসেনের ছেলে ও স্থানীয় পাক্ষিক কচুয়া কন্ঠের সম্পাদক ও প্রকাশক।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান,
গ্রেফতারকৃত আসামী নাশকতার মামলার আসামী। বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক
দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাকে চাঁদপুরের বিজ্ঞ আদলতে প্রেরণ করা
হয়েছে।
উল্লেখ্য, ২৮ অক্টেবর বিএনপির জামায়াতের সমাবেশের পর থেকে কচুয়ায় এ
পর্যন্ত বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৮ জন বিএনপি
নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরের কচুয়ায় পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নেতা হাবীব উল্যাহ গ্রেফতার

আপডেট : ০৫:৪৩:১০ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩