ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তির কৃতি সন্তান শাহ্ নূর আলম এসপি পদে পদোন্নতি লাভ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • 43

শাহরাস্তির কৃতি সন্তান ডিএমপির অতিরিক্ত পুলিশ উপ-কমিশনার মোঃ শাহ্ নূর আলম পাটোয়ারী পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেছেন। ৭ নভেম্বর মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এতে ১৭৭ জন চৌকস পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়। মেধাবী ও চৌকস পুলিশ কর্মকর্তা শাহ্ নূর আলম পাটোয়ারী শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর গ্রামে জন্মগ্রহণ করলেও তিনি শাহরাস্তি পৌর শহরের কালীবাড়ি এলাকার বেড়ে উঠেন। তার পিতা মরহুম মাসুদ আলম শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার। মাতা সাজেদা বেগম পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ছোট ভাই শাহ্ সাইফুল আলম রিজভী সহকারী শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ২৯তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার  হিসেবে ২০১১ সালে চাকুরী জীবন শুরু করেন। ইতোপূর্বে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
পুলিশ সুপার পদে শাহ্ নূর আলম পাটোয়ারীর পদোন্নতিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শাহরাস্তি প্রেসক্লাব। শাহরাস্তি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ মহিউদ্দিনের পাঠানো এক বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনসহ শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ এ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তির কৃতি সন্তান শাহ্ নূর আলম এসপি পদে পদোন্নতি লাভ

আপডেট : ০৮:৩৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩