ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ইট দিয়ে পিটিয়ে মিশুক চালকে হত্যার ঘটনায় আটক ২

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:২৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • 45
চাঁদপুরের হাজীগঞ্জে মিশুক চালক মো.আরমান হোসেন (১৫) কে ইট দিয়ে পিটিয়ে হত্যার পর বালুতে পুতে রাখা হয়।
এ ঘটনায় গতকাল রাতে পিবিআই ২ হত্যাকরীদেরকে আটক করেছে। গ্রেফতারকৃতরা হলো হাজীগঞ্জ উপজেলা কাঠালী গ্রামের মিঠির ছেলে সবুজ হোসেন ও বাড্ডা মজুমদার বাড়ির আবুল কাশেমের ছেলে শুকুর আলম। এ সময় হারিয়ে যাওযা মিশুকটিও উদ্ধার করা হয়।
এর আগে সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় হাজীগঞ্জ-পিরোজপুর সড়কের সদর ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের দোয়ালিয়া পূর্বপাড়া আমগাছ তলায় নামক স্থানে রাস্তার পাশে থাকা বালুর স্তুফের নিচ থেকে গলিত লাশটি উদ্ধার করে পুলিশ।
গত ৩০ অক্টোবর সোমবার দুপুরে মিশুক (অটোরিকশা) নিয়ে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আরমান হোসেন। সে হাজীগঞ্জ পৌরসভাধীন ৪নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের মেস্তুরি বাড়ির মো. আব্দুল মোতালেব দ্বিতীয় ঘরের বড় ছেলে। সে অটোরিকশা চালিয়ে বাবা-মা ও ছোট দুই ভাইসহ জীবিকা নির্বাহ করতো।
হাজীগঞ্জ থানার অফিসার ইন চার্জ আবদুর রশিদ জানান, পিবিআই তাদেরকে কাঠালী ও কচুয়া থেকে আটক করে। হত্যাকরিরা তাকে ইট দিয়ে আঘাত করে হত্যা করে বালুতে পুতে রাখে। ইটসহ হত্যার সরঞ্জাম ও হারানো মিশুক উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ইট দিয়ে পিটিয়ে মিশুক চালকে হত্যার ঘটনায় আটক ২

আপডেট : ১০:২৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩