বিএনপি-জামায়াতের হরতাল, অবরোধ, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্যের
প্রতিবাদ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কচুয়ায় আওয়ামী
লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে
পাথৈর আওয়ামী লীগের উদ্যোগে বেরকোটা সরকারি প্রাথমিক
বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। এসময় তিনি বিএনপি
জামায়াতের উদ্দেশ্যে বলেন, হরতাল-অবরোধের নামে যানবাহনে ধ্বংসযজ্ঞ
করে জনগণের জানমালের ক্ষতি করার রাজনীতি বন্ধ করুন। আওয়ামী লীগ
উন্নয়নের রাজনীতি করে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আমরা মানুষের
কল্যাণে কাজ করছি । আপনারাও মানুষের কল্যাণে কাজ করুন। আগামী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় সমর্থন দিয়ে শেখ
হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার আহŸান জানান । ইউনিয়ন আওয়ামী
লীগের সভাপতি আলাউদ্দিন লিটনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদ
ফারুকুল ইসলামের পরিচালনায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা
আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন্নাহার ভূইয়া, যুব ও ক্রীড়া বিষয়ক
সম্পাদক রফিকুল ইসলাম লালু, ত্রান দুর্যোগ বিষয়ক সম্পাদক তৌহিদুল
ইসলাম খোকা, মহিলা বিষয়ক সম্পাদক রওনক আরা রতœা,চাঁদপুর জেলা
মহিলা লীগের নির্বাহী সদস্য সুলতানা খানম,উপজেলা মহিলা লীগের
সাধারন সম্পাদক কাজল রেখা, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার
হোসেন সোহেল ভূঁইয়া,উপজেলা যুবলীগের সহসভাপতি কামাল
হোসেন অন্তর,ইউনিয়ন যুবলীগের সভাপতি চান মিয়া,উপজেলা
ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল প্রমূখ।
হরতাল-অবরোধের প্রতিবাদে কচুয়ায় আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৩:৫৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- 30
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















