ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • 43

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে আরশী জাহান মাহবুবা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে মালিগাঁও গ্রামে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে শিশুটি মারা যায়।

স্থানীয়রা জানান, সকালে ওই গ্রামের মাহবুব আলমের মেয়ে শিশু আরশী জাহান মাহবুবা নিজ ঘরের আঙ্গিনায় খেলাধূলা করছিল। এর মধ্যে শিশুটিকে বেশ কিছুক্ষণ দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়।

এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. গোলাম মাওলা নাঈম জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটি মারা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু

আপডেট : ০৮:৩৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩