ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৫৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • 47

চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক দূর্ঘটনায় হেদায়েত উল্লা (৬৫) নামে এক
বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে চাঁদপুর-ল²ীপুর
আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জের চতুরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের ভাই জাকির হোসেন জানায়, হেদায়েত উল্লা’র ফরিদগঞ্জ পৌর
এলাকার চতুরা ব্রিজ ও চাঁদপুর-ল²ীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে একটি
চা দোকান রয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে তিনি প্রতিদিনের
ন্যায় তার চায়ের দোকানটি খোলেন। দোকানে চিনিসহ অন্যান্য
সামগ্রীর প্রয়োজন হওয়ায় তিনি তা ক্রয়ের জন্য বিপরীত পাশে^র
দোকানে যাওয়ার সময়ে রায়পুরগামী একটি মাইক্রোবাস তাকে চাপা
দিয়ে দ্রæত পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত
চিকিৎসক তাকে চাঁদপুর রেফার করেন। পরে চাঁদপুর সদর জেনারেল
হাসপাতালে নিয়ে গেলে অবস্থা বেগতিক দেখে তাকে ঢাকা নিয়ে
যাওয়ার পরামর্শ দেন। পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সের প্রস্তুতের সময়ে
তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত
ঘোষনা করেন। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন
করেছে।

হেদায়েত উল্লা ফরিদগঞ্জ পৌরসভাধীন পশ্চিম বড়ালী গ্রামের মৃত হামিদ
পাটওয়ারীর ছেলে। তিনি দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক ছিলেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত
করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০৩:৫৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩