হাজীগঞ্জ ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়নে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের সাথে কাউন্সেলিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) হাজীগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির (২০২৩-২০২৪) সালের শিক্ষার্থীদের সাথে মতবিনিময়/ কাউন্সেলিং সভায় সভাপতিত্বে করেন অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ।
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ স্বাগত বক্তব্যে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। পরবর্তীতে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের কাছ থেকে মতামত গ্রহণ করেন এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধানে ভূমিকা রাখবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন। তারাও অধ্যক্ষ সহ শিক্ষকদেরকে ওয়াদাবদ্ধ যে ভালো লেখা পড়া করে এই প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে। এই প্রতিষ্ঠানটি জেলার মধ্যে পূর্ব থেকে যেভাবে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়ে আসছে। ঠিক তারই ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে তারা অঙ্গীকারবদ্ধ।
শিক্ষকদের মধ্যে উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্লাহ, অধ্যাপক নাজমা আক্তার, অধ্যাপক বিলকিস আরা বেগম, অধ্যাপক শ্রী কৃষ্ণ দে, অধ্যাপক বেলাল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক ও অধ্যাপক মোহাম্মদ মাকছুদুর রহমান, প্রভাষক কামরুল হাসান, প্রভাষক সুমন মিয়া, প্রভাষক শাহ এমরান প্রভাষক মো. আতিকুর রহমান শিক্ষার্থীদের মানোন্নয়নে উপদেশ ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।




















