ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণকলি সপ্রাবি ও স্বর্ণকলি হাই স্কুলে যথাযোগ্য মর্যাদায় ভাষা দিবস পালিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:২৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
  • 287
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভাধীন স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বর্ণকলি হাই স্কুলে বিনম্র শ্রদ্ধা আর যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সোমবার অমর একুশের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন ও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করেন প্রধান শিক্ষকরা।
এরপর প্রভাতফেরি শেষে এদিন সকালে প্রধান শিক্ষক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে স্কুলের শ্রেণিকক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা এবং ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ, মিলাদ, দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে সভার শুরুতে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে উপস্থিত সকলে এক মিনিট নীরবতা পালন করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মহিউদ্দিন মো. নাজমুস শাহাদাত, সদস্য আবুল হাসেম, জহির আহমেদ, রৌশনারা খানম, জাহানারা বেগম, রুপালী রানী ঘোষ ও মরিয়ম সুলতানা প্রমুখ। বক্তব্যের পর বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে একই সময়ে স্বর্ণকলি হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মহিবুর রহমান বিএসসির সভাপতিত্বে স্কুলের শ্রেণিকক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা এবং ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ, মিলাদ, দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে সভার শুরুতে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে উপস্থিত সকলে এক মিনিট নীরবতা পালন করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্কুলের পরিচালক আহসান উল্যাহ্ মৃধা, আকবর হোসেন মৃধা, আবুল হাশেম, শহীদুল ইসলাম, মোহাম্মদ হাবীব উল্যাহ্, সহকারী প্রধান শিক্ষক মো. আলী আশ্রাফ, সহকারী শিক্ষক মো. এমরান হোসেন টিটন, শেফালী আক্তার প্রমুখ। এরপর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সহকারী শিক্ষক মো. শাহীন বিন সাঈদ এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় স্কুলের সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন, মো. আসাদুজ্জামান রনি ও পারভীন আক্তারসহ অন্যান্য শিক্ষক, স্থানীয় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

স্বর্ণকলি সপ্রাবি ও স্বর্ণকলি হাই স্কুলে যথাযোগ্য মর্যাদায় ভাষা দিবস পালিত

আপডেট : ০২:২৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২