ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আবু সাহেদ সরকার 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
  • 43
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার।
সোমবার (২০ নভেম্বর) সকাল ১১টায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউ’র আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের চট্টগ্রাম ডিভিশন বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার। এছাড়া দীর্ঘবছর তিনি সুনামের সহিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
এসময় তিনি এ প্রতিবেদককে বলেন, ‘আলহামদুলিল্লাহ। দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলাম। নৌকার প্রশ্নে আমরা আপোষহীন এবং ঐক্যবদ্ধ। নৌকার বিজয়ের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চুড়ান্ত বলে মনে করি।’
মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারী, ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান বাবলু পাটোয়ারী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ সাহাজুদ্দিন মিজি রিয়াদ, সাবেক ছাত্রনেতা সামিউল আমিন শিমুল, যুবলীগ নেতা ছাব্বির ছৈয়ালসহ চাঁদপুর-৪ সংসদীয় নির্বাচনী এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবুরকান্দি ফাতেমাতুজ জোহরা (রা.) জামে মসজিদের উদ্বোধন

চাঁদপুর-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আবু সাহেদ সরকার 

আপডেট : ০৮:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩