নির্বাচন কমিশন কর্তৃক আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৪ সালের ৭ জানুয়ারী রোববার নির্বাচনে চাঁদপুর-৫(হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনে আওয়ামীলীগ দলীয় প্রতীক নৌকা মার্কার সমর্থনে হাজীগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে শনিবার (২৫ নভেম্বর) বিকালে বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী পৌর আওয়ামীলীগের সম্মানিত সদস্য আলমাস রায়হান রানা ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য রাজু এর নেতৃত্বে শোভাযাত্রা এবং পথসভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা রান্ধুনীমুড়া ১০ নং ওয়ার্ড পশ্চিম পাড়া থেকে শুরু হয়ে ১১ নং ওয়ার্ড এবং ১২ নং ওয়ার্ড প্রদক্ষিণ করে প্রধান সড়ক দিয়ে হাজীগঞ্জ বাজার মেইন রোড হয়ে পূর্ব বাজার ঘুরে পশ্চিম বাজার শেখ সিটি শপিং কমপ্লেক্স চত্ত্বরে শান্তি সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন,১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল মুনসুর মন্টু।
এসময় উপস্থিত ছিলেন,১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফজলুল হক,১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আলী আজ্জম ভিত্তি,১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শাহ আলম,১১নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মঞ্জু মুন্সী, পৌর ৪নং আওয়ামীলীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ জিতু সহ আওয়ামীলীগ, যু্বলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।




















