ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে জীবন বীমা কর্পোরেশনে ১০ লাখ ৬৫ হাজার টাকার মরণোত্তর চেক হস্তান্তর

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৪৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • 27
হাজীগঞ্জে রাষ্ট্রীয় (সরকারি) বীমা প্রতিষ্ঠান “জীবন বীমা কর্পোরেশন” এর ১০ লাখ ৬৫ হাজার ৩৫৪ টাকার একটি চেক নমিনির কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে বাকিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নমিনির হাতে চেকটি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীমা গ্রহণকারী মৃত আব্দুল বারেকের মা ও বীমার নমিনি হাসমতি বেগমের হাতে ১০ লাখ ৬৫ হাজার ৩৫৪ টাকার ব্যাংক চেকটি তুলে দেন।
এ সময় জীবন বীমা কর্পোরেশন, হাজীগঞ্জ শাখার উন্নয়ন ম্যানেজার (ইনচার্জ) মো. আবুল ফারাহ মজুমদার ও উন্নয়ন অফিসার সুমন সরকার, নমিনির স্বামী বাচ্চু তপদার, বীমা গ্রহণকারী মৃত আব্দুল বারেকের স্ত্রী ও সন্তানেরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের বাচ্চু তপদারের ছেলে আব্দুল বারেক সৌদিআরব প্রবাসী ছিলেন। তিনি অবিবাহিত অবস্থায় সরকারি বীমা প্রতিষ্ঠান “জীবন বীমা কর্পোরেশন” এর হাজীগঞ্জ শাখায় একটি পেনশন বীমা করেন।
ওই বীমায় তিনি নমিনি হিসাবে তার মা হাসমতি বেগমকে মনোনিত করেন। কিছুদিন পূর্বে তিনি মা, বাবা, স্ত্রী ও তিন মেয়ে শিশু সন্তান রেখে মারা যান। এরপর আব্দুল বারেকের মৃত্যুর বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় কাগজপত্র জীবন বীমা কর্পোরেশন, হাজীগঞ্জ শাখায় জমা দেয় তার পরিবারের লোকজন।
কাগজপত্র জমা দেওয়ার মাত্র দুই মাসের মধ্যেই মৃত আব্দুল বারেকের ১০ লাখ ৬৫ হাজার ৩৫৪ টাকার একটি ব্যাংক চেক তার মা ও বীমার নমিনি হাসমতি বেগমের হাতে তুলে দেয়, জীবন বীমা কর্পোরেশন।
এদিকে সল্প সময়ের মধ্যে বীমার মৃত্যু দাবীর টাকা পেয়ে কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান, মৃত আব্দুল বারেকের মা, বাবা ও স্ত্রী। এছাড়াও জীবন বীমা কর্পোরেশনে কর্মকর্তাদের ধন্যবাদ জানান, ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে জীবন বীমা কর্পোরেশনে ১০ লাখ ৬৫ হাজার টাকার মরণোত্তর চেক হস্তান্তর

আপডেট : ১১:৪৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩