মহান বিজয় দিবস-২০২৩ খ্রিস্টাব্দ উপলক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমিতে শনিবার (১৬ ডিসেম্বর) সকালে অত্র প্রতিষ্ঠানের হলরুমে ১৯৭১ সালের বীর শহীদদের স্মরণে কবিতা আবৃতি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
সভাপতিত্ব করেন এবং বক্তব্য রাখেন,প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান।
সভা সঞ্চালন করেন সহকারী শিক্ষক পলাশ চন্দ্র ঘোষ।
সভায় বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী ও সমাজসেবক বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে সদস্য পদে প্রথমস্থান অর্জন করেন মোঃ জসিম উদ্দিন পাটওয়ারী,নবনির্বাচিত অভিভাবক সদস্য মোঃ মাসুদ হাওলাদার,শিক্ষকদের পক্ষ বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান,মেম্বার দুলাল,সাবেক অভিভাবক সদস্য হাবিবুর রহমান ভূঁইয়া, সাবেক দাতা সদস্য মনির হোসেন টেলু।
শিক্ষার্থীদের পক্ষে কবিতা আবৃতি করেন,১০ম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান,মীম আক্তার,নাসরিন আক্তার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মালিহা তাসনিম।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন,১০ম শ্রেণির ছাত্র ফরহাদ রেজা ও ১০ম শ্রেণির ছাত্রী ফারজানা আক্তার।
আলোচনা শেষে বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এবং বাংলাদেশ সহ বিশ্ব শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।




















