ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকায় থেকে কোন ভালো মানুষ নৌকার বিরুদ্ধে যেতে পারেনা : মেজর রফিক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:১৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • 48
যে ব্যক্তি নৌকায় বসে নৌকাকে ডুবাতে চায়, সে ভালো মানুষ নয়। কারণ, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা শান্তি-শৃঙ্খলার প্রতীক। সুতরাং নৌকায় থেকে কোন ভালো মানুষ নৌকার বিরুদ্ধে যেতে পারেনা। আপনারা নৌকার বাহিরে কাউকে জায়গা দিবেন না বলে বক্তব্য দিয়েছেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ও সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা তিনটায় হাজীগঞ্জের হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা খালপাড় বাজার এবং বিকাল ৪টায় কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর বাজার ও সন্ধ্যায় তারাপাল্লা বাজারে অনুষ্ঠিত নৌকা প্রতীকের নির্বাচনী পথসভায় তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ সর্বস্তরের জনসাধারনের উদ্দেশ্যে এ বক্তব্য দেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ‘ঈগল’ প্রতীকের প্রার্থী গাজী মাঈনুদ্দিনকে ইঙ্গিত করে এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার নয়, দুইবার নয়, ছয় বার নৌকা প্রতীক আমাকে দিয়েছেন। আমি গত ৫ বারের মধ্যে ৪বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি এবং আপনাদের সহযোগিতায় ব্যাপক উন্নয়ন কাজ করেছি। আবারো নৌকা প্রতীক নিয়ে আপনাদের মাঝে এসেছি। এবার আমি নির্বাচিত হলে কর্মসংস্থানের ব্যবস্থা করবো। কারণ, গত ১৫ বছরে দুই উপজেলার সিংহভাগ উন্নয়ন কাজ সম্পন্ন করেছি। অল্প কিছু কাজ বাকি আছে।
মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, যেহেতু উন্নয়ন করার মতো আর কোন কাজ বাকি থাকবে না। তাই, আগামিতে বৃদ্ধ বাবা-মা ও তরুণদের জন্য কাজ করবো। এর মধ্যে তরুণ-যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা, বাবা-মা যাতে দুবেলা পেট ভরে খাবার খেতে পারে এবং চিকিৎসার জন্য কেউ যেন জায়গা-জমি বিক্রি করতে না হয়। সেজন্য আমি সংসদে উপস্থাপন করবো এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে সে দাবি আদায়ের জোর চেষ্টা করবো।
এ দিন বেলা তিনটায় হাটিলা পশ্চিম ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের সভাপতি হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে ধড্ডা খালপাড় বাজারে অনুষ্ঠিত পথসভায় আরো বক্তব্য দেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. আহসান হাবিব, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন লিটু। এসময় আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন টিপুর উপস্থাপনায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এরপর কালচোঁ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পলাশের উপস্থাপনায় পিরোজপুর বাজারে ইউপি সদস্যদের পক্ষে বক্তব্য দেন সৈয়দ আহম্মদ রতন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের পক্ষে মাহফুজুর রহমান মুন্না প্রমুখ। এরপর সন্ধ্যায় একই ইউনিউনের তারপাল্লা বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভাগুলোতে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবীব অরুন, বীরমুক্তিযোদ্ধা মো. আবু তাহের, উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো. সেলিম, অধ্যাপক স্বপন কুমার পাল, গাজী বিল্লাল হোসেন, হাজী জসিম উদ্দিন, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসি বেগম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহাদাত হোসেন রানা, সাধারণ সম্পাদক শুকুর আলম গাজীসহ উপজেলা ও স্ব-স্ব ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ হাটিলা পশ্চিম ও কালচোঁ উত্তর ইউনিয়ন ও সকল ওয়ার্ডের দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ পথসভাগুলোতে কয়েক শতাধীক লোকজন উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নৌকায় থেকে কোন ভালো মানুষ নৌকার বিরুদ্ধে যেতে পারেনা : মেজর রফিক

আপডেট : ১১:১৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩