ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার প্রতিনিধি হিসাবে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন – ড. সেলিম মাহমুদ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৫১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • 72

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা ও
সন্তানদের সাথে মতবিনিময় সভা করেছেন-বাংলাদেশ আওয়ামী লীগের মনোননীত
চাঁদপুর-১ কচুয়া আসনের নৌকার প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও
গবেষনা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন মিয়ার সভাপতিত্বে ও
ডেপুটি কমান্ডার আলহাজ¦ জাবের মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,
ড. সেলিম মাহমুদ। এসময় তিনি বলেন, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা
মুক্তিযোদ্ধাদের অনেক সম্মান ও শ্রদ্ধা করেন। তিনি আপনাদের জন্য অনেক কিছু
করেছেন, ভবিষ্যতেও করবেন। আওয়ামী লীগ হলো মুক্তিযোদ্ধাদের দল। মুক্তিযোদ্ধা ও
আওয়ামী লীগ অবিচ্ছিন্ন। আওয়ামী লীগ মানেই বঙ্গবন্ধু, তিনি এ রাষ্ট্রের
প্রতিষ্ঠাতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বাংলাদেশ অবিচ্ছিন্ন।
বাংলাদেশ থেকে তাঁর নাম মুছে ফেলা যাবে না, এ জাতি তা প্রমাণ করেছে।
আমার পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছি। শেখ হাসিনার
প্রতীক নৌকা। এই নৌকা আমাদের স্বাধীনতার প্রতীক, মুক্তিযোদ্ধাদের প্রতীক,
রাষ্ট্রের প্রতীক। শেখ হাসিনার প্রতিনিধি হিসাবে আমাকে আপনারা নৌকা
মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন সেই আশা ও বিশ^াস আছে আপনাদের প্রতি।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦
আইয়ুব আলী পাটওয়ারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহ-সভাপতি মো. ইয়াকুব
আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী
সোহাগ, পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মো. নাজমুল আলম স্বপন, বীর
মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার, উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি
মো. জাকির হোসেন, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক
ফারজানা নাছরিন রতœা।
একইদিন বিকালে পৌর বাজারে ড. সেলিম মাহমুদ গণসংযোগ করেন।
গণসংযোগ শেষে কচুয়া উত্তর বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা
আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ আইয়ুব আলী পাটওয়ারী সভাপতিত্বে ও
উপজেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক সোহবার হোসেন সোহাগ চৌধুরীর
সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কচুয়া আসনে নৌকার প্রার্থী

কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ,
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপন, ভাইস
চেয়ারম্যান মাহবুব আলম, কাউন্সিলর মাসুদ আলম, কচুয়া বাজার ব্যবসায়ী
সমিতির সভাপতি জাকির হোসেন বাটা প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শেখ হাসিনার প্রতিনিধি হিসাবে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন – ড. সেলিম মাহমুদ

আপডেট : ০৫:৫১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩