ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:২৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • 34
চাঁদপুর থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পরিবারের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় পত্রিকার পাশাপাশি সমাজ পরিবর্তনে স্থানীয় পত্রিকার ভূমিকা গুরুত্বপূর্ণ। চাঁদপুর থেকে নিয়মিত প্রকাশিত বেশ কয়েকটি পত্রিকার মধ্যে চাঁদপুর খবর পত্রিকাটিও ক্ষুরধার লেখনির ভূমিকায় অন্যতম স্থান অর্জন করেছে। সামনের দিনগুলোতে এই পত্রিকার সংবাদকর্মীরা এ অঞ্চলের নতুন দিনের সম্ভাবনা ও সমস্যার চিত্র তুলে ধরে তাদের গ্রহণযোগ্যতা আরো এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করি।
চাঁদপুর খবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এসএম ইকবালের সভাপতিত্বে ও ফরিদগঞ্জ অফিস প্রধান মো. মামুন হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আইসিটি সম্পাদক গাজী মমিন, সদস্য মেহেদী হাসান, শামীম হাসান ও তরুণ সমাজসেবক রাসেল মিজি প্রমুখ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

আপডেট : ০৯:২৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩