ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে বিএনএমের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন মহাসচিব ড. শাহজাহান 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৩১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • 34
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর মনোনীত প্রার্থী দলের মহাসচিব ও মুখপাত্র ড. মোহাম্মদ শাহজাহানের নোঙর প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদগঞ্জ পৌর এলাকার রূপসা রাস্তার মোড়ে (মৎস অফিসের সামনে) নির্বাচনী এ কার্যালয়টি উদ্বোধন করা হয়।
বিশিষ্ট কবি ও লেখক নুরুল ইসলাম ফারুকীর সভাপতিত্বে এবং মমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মোহাম্মদ শাহজাহান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখ হবে। আশা করি প্রশাসন নিরপেক্ষ থাকবে। নিরপেক্ষ থাকলে নোঙর জয়লাভ করবে ইনশাআল্লাহ। মানুষ পরিবর্তন চায়। আর এই পরিবর্তনের হাওয়া বিএনএমের দিকে ঝুঁকবে। মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে ভোটের দিন লাইনে দাঁড়িয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য।
তিনি আরও বলেন, সরকার দলীয় কিংবা যারা নিজেদের শক্তিশালী প্রার্থী মনে করেন তারা এখনই অন্যান্য প্রার্থীদের ভোটারদের হুমকি-ধমকি দিচ্ছে। ভোটকেন্দ্রে গেলে ঠ্যাং ভেঙে দিবে বলছে। আমরা এসব অপশক্তির হুমকিকে অগ্রাহ্য করে ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনব। আপনারা কেউই এই অপশক্তির হুমকি-ধমকিতে ভীত হবেন না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম, বীর মুক্তিযোদ্ধা আহমেদ গোফরান, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
এসময় বিএনএমের বিপুলসংখ্যক নেতা-কর্মীসহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে বিএনএমের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন মহাসচিব ড. শাহজাহান 

আপডেট : ০৯:৩১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩