ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জের চররাঘবরায়ে স্বতন্ত্র প্রার্থী জালাল আহমেদের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৫৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • 38
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী কাতারস্থ আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সিআইপি জালাল আহমেদের ট্রাক প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চররাঘবরায় গ্রামে ফিতা কেটে, কোরআন তিলাওয়াত ও মিলাদের মাধ্যমে নির্বাচনী এ কার্যালয়টি উদ্বোধন করা হয়।
স্থানীয় প্রবীণ নেতা দুলাল শেখের সভাপতিত্বে এবং প্রফুল্ল মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাতারস্থ ফরিদগঞ্জ আওয়ামী ফোরামের সভাপতি রাসেল খান টিটু। এসময় তিনি বলেন, নির্বাচনের সময় এলে প্রকৃত আপন মানুষ চেনা যায়। আমরা এমন একজন সৎ প্রার্থীর নির্বাচন করছি, যার আচার-আচরণে মুগ্ধ হয়ে অনেক অচেনা মানুষ তার আপন হয়ে কাজ করছে। এই ভালোবাসার মূল্য দিব আমরা জানুয়ারির ৭ তারিখে। ট্রাক মার্কায় ভোট দিয়ে আমরা সিআইপি জালাল আহমেদের গলায় বিজয়ের মালা পরাতে চাই। জালাল আহমেদ একজন ভালো মানুষ। উনি নির্বাচিত হলে এই এলাকার ব্যাপক উন্নয়ন হবে ইনশাআল্লাহ। এই ফরিদগঞ্জ উপজেলাকে তিনি মডেল উপজেলা হিসেবে সারা বাংলাদেশে উপস্থাপন করবেন। এটা শতভাগ আশ্বাস দিতে পারি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ডের জনপ্রতিনিধি নেয়ামত পাটওয়ারী, ৬নং ওয়ার্ড যুবলীগ নেতা বাবলু মোল্লা, যুবনেতা আল আমিন খন্দকার, উপজেলা শ্রমিকলীগের প্রচার সম্পাদক মো. সুরুজ ভূঁইয়া প্রমুখ।
উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা সেলিম গাজী, যুবনেতা ইউনুছ, আনোয়ার হোসেন, ৬নং ওয়ার্ডের স্থানীয় মোঃ নান্নু শেখ, আব্দুল খালেক শেখ, আবু তাহের শেখ, বরকত খান, হারুন ভূঁইয়া, হাসান শেখ, আব্দুর রব বেপারীসহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।
স্থানীয় মসজিদের ইমাম হাফেজ জাকারিয়া এসময় মিলাদ শেষে সিআইপি জালাল আহমেদের জন্য এবং তার নেতাকর্মীদের জন্য দোয়া পরিচালনা করেন। ট্রাক প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে উপস্থিত সকলের মাঝে লিফলেট বিতরণ করেন রাসেল খান টিটু।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জের চররাঘবরায়ে স্বতন্ত্র প্রার্থী জালাল আহমেদের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন 

আপডেট : ০৭:৫৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩