ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে আশার আলো সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৪৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • 34
নানা আয়োজনে ফরিদগঞ্জে তিন দিনব্যাপী ‘আশার আলো’ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর)  ফরিদগঞ্জ মাদীনাতুল উলুম মাদরাসার মিলনায়তনে  তিনদিন ব্যাপী কর্মসূচী সমাপনি পর্বের মাধ্যমে সংগঠনটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ইব্রাহিম খলিল শাকিল এর সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলামের পরিচালনা প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরবসন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল কালাম। এসময় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমি আশার আলো সংগঠনটির কর্মসূচী দেখে অনন্দিত এবং সন্তুষ্ট। আমি বিশ্বাস করি এই যুবকদের মাধ্যমে প্রকৃত মানবকল্যাণ করা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা এনামুল হক, মাওলানা আবু উবাইদা সহ আরো অনেকে।
এদিন দুপুর ২ ঘটিকার সময়  কোরআন পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হওয়া অনুষ্ঠানের অংশ ছিলো শীতবস্ত্র বিতরণ, কেক কাটা , সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ, রক্তদান ও বৃক্ষ রোপণ । সামাজিক কর্মকান্ডে সক্রিয় অবদান রাখার স্বীকৃতি সরূপ সংগঠনটির কয়েকজন সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সংগঠন এর বিগত দিনের কর্মসূচী দেখে সন্তুষ্টি প্রকাশ করে সংগঠনটির সেচ্ছাসেবীদের ভূয়সী প্রশংসা করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে আশার আলো সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট : ০৮:৪৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩