চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মো. সফিকুল আলম ফিরোজের ট্রাক প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে হাজীগঞ্জ পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ট্রাক প্রতীকের হাজীগঞ্জ পৌরসভাধীন এলাকার নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত কর্মীসভায় কর্মীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন, পৌর কমিটির আহবায়ক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আহসান উল্যাহ্ মৃধা। এসময় তিনি ভোটারদের সাথে কিভাবে কথা বলবে এবং ভোটসংগ্রহের বিভিন্ন কৌশল শিখিয়ে দেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কাজী শাহীদুজ্জামান ঝুটনের উপস্থাপনায় কর্মীসভায় পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাকির হোসেন মিয়াজী, আলমগীর হোসেন, টিপু সুলতান, রেজাউল করিম তালুকদারসহ অন্যান্য সদস্যসহ পৌরসভার ১২টি ওয়ার্ডের কর্মীরা উপস্থিত ছিলেন।




















