ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জের মদনেরগাঁওয়ে ট্রাক প্রতীকের নির্বাচনী উঠান বৈঠক 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • 77
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী কাতারক আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সিআইপি জালাল আহমেদের ট্রাক প্রতীকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৩০ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় ১নং বালিথুবা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব মদনেরগাঁওয়ে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ফিরোজ আহমেদ হিরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিআইপি জালাল আহমেদের সহধর্মিণী নারীনেত্রী মাইমুনা জালাল ইকরা। এসময় তিনি বলেন, কাঙ্ক্ষিত ভোটের দিন ঘনিয়ে আসছে। ভোটের দিন যতই কাছাকাছি হচ্ছে, ততই আমাদের জননন্দিত ও জনদরদী নেতা সিআইপি জালাল আহমেদের ট্রাক মার্কার জোয়ার পুরো উপজেলাব্যাপী ছড়িয়ে পড়ছে। এই উপজেলায় সবচেয়ে বেশি দান-অনুদান করেছেন তিনি। এই ইউনিয়নেই ওনার ভোটার সংখ্যাও বেশি হবে বলে আশা করছি।
তিনি আরও বলেন, যদি আমাদের ট্রাক প্রতীকের নেতা জয়যুক্ত হয়ে সংসদে যায়, তাহলে দান-অনুদানের পরিমাণের পাশাপাশি কাজের পরিধিও বাড়বে। জালাল আহমেদ এমন একজন নেতা, যিনি আপনাদের কাছ থেকে কিছুই নেবেন না একমাত্র দোয়া ছাড়া। তিনি শুধু আপনাদের উদার হস্তে দিয়েই যাবেন। ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে আমরা সুষ্ঠু ভোটে অংশগ্রহণ করে ট্রাক প্রতীককে বিজয়ী করে ঘরে ফিরতে চাই ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন তরুণ সমাজসেবক ও সাবেক পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক পাভেল পাটোয়ারী।
উপস্থিত ছিলেন পৌরসভা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক রুবেল মিজি, কাতার প্রবাসী জাকির গাজী এবং ৬নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জের মদনেরগাঁওয়ে ট্রাক প্রতীকের নির্বাচনী উঠান বৈঠক 

আপডেট : ০৯:০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩