ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির অভিযানে কারেন্ট জাল, ট্র্রলার, জাটকা’সহ আটক-১

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:০৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
  • 56
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ বাজার থেকে ষাটনল এলাকায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। অভিযানে ২ লাখ ৪৫ হাজার মিটার অবৈধ কারেন্টজাল, ১টি মাছ ধরার ট্রলার ৪০ কেজি জাটকাসহ ১জনকে আটক করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৭টা পর্যন্ত মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মৎস্য সুরক্ষিত আইন (৫) (২) (খ) মোতাবেক নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মুনিরুল ইসলাম বলেন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে এ বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। এর মাধ্যমে ইলিশ সহ সকল প্রজাতির মাছের উৎপাদন বাড়বে আর জেলেদের ভাগ্যের উন্নয়ন হবে।
তিনি আরো বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় বিশেষ কম্বিং অপারেশন হিসেবে মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করছে। সন্ধ্যায় জব্দকৃত জাটকা স্থানীয় গরীব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে এবং জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
অভিযানে অংশগ্রহণ করেন, সহকারী মৎস্য কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, এসআই ফেরদাউস আলী,  এএসআই মো. মনির হোসেন, সুজন কান্তি দে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুই স্ট্যাম্পে একই নম্বর, ভেন্ডারও নেই অস্তিত্ব!

মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির অভিযানে কারেন্ট জাল, ট্র্রলার, জাটকা’সহ আটক-১

আপডেট : ০৮:০৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪