ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে দূর্ঘটনায় শিক্ষার্থীসহ আহত ৪ যাত্রী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:২২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
  • 44

হাজীগঞ্জে সিমেন্টবাহী পিকআপ ও সিএনজিচালিত স্কুটারের সংর্ঘষে শিক্ষার্থীসহ সিএনজির চালকসহ ৬ জন আহত হয়েছেন। এর মধ্যে ৪ জনকে হাসপাতালে ভর্তি ও ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা কোকাকলা সড়কের সম্মুখে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দূর্ঘটনাকবিলত যানবাহন দুটি থানায় নিয়ে আসে।
আহতরা হলেন, সিএনজি চালক উপজেলার সিদলা গ্রামের আবুল বাসারের ছেলে মো. ইয়াছিন হোসেন (২২), যাত্রী ও মাড়ামূড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মো. হাবিব (২০), একই গ্রামের আবু বকরের ছেলে ও হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের শিক্ষার্থী মো. মাহফুজ হোসেন (১৯) ও ওড়পুর গ্রামের আব্দুল হাই মুন্সীর মেয়ে সুমাইয়া আক্তার (২০)। স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়া ২ যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা কোকাকলা সড়কের সম্মুখে মেসার্স লামিয়া মোটরর্স এর সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উপর হাজীগঞ্জ হতে চাঁদপুর গামী সিএনজিচালিত স্কুটার (চাঁদপুর থ ১১- ২২১৬) এর সঙ্গে চাঁদপুর হতে হাজীগঞ্জ গামী সিমেন্ট বাহী একটি পিকআপের (মিনি ট্রাক) এর মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎখনিক পিকআপটি রেখে চালক ও সহকারী পালিয়ে যায়।
এ সময় স্থানীয়রা ছুটে এসে সিএনজিতে থাকা ৬ জনের মধ্যে গুরুতর আহত ৪ জনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এর মধ্যে শিক্ষার্থী মাহফুজকে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। অপর আহত সিএনজিচালক মো. ইয়াছিন হোসেন, মো. হাবিব ও সুমাইয়া আক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। একই সময়ে সিএনজির অপর দুই যাত্রী স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এদিকে দূর্ঘটনার পর সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দূর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে যানজটমুক্ত করেন এবং দূর্ঘটনাকবলিত পিকআপ ও সিএনজি থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, দূর্ঘটনাকবলিত যানবাহন দুইটি পুলিশি হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে দূর্ঘটনায় শিক্ষার্থীসহ আহত ৪ যাত্রী

আপডেট : ০৯:২২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪