ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সিএনজি স্ট্যান্ডের চার চাঁদাবাজ আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:১৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
  • 52
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে সিএনজি স্ট্যান্ডের চার চাঁদাবাজকে আটক করেছে পুলিশ।
বুধবার(৭ ফেব্রুয়ারী) সকালে হাজীগঞ্জ বিশ্বরোড চৌরাস্তা এলাকার বিভিন্ন সিএনজি স্ট্যান্ড থেকে অবৈধভাবে চাঁদার টাকা উত্তোলন করার সময় তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলো: মো. মোস্তফা কামাল(৪৩), মো.টিটু (৩২), মো. সোহাগ (২৮), মো. সুজন (৩৮)। আটককৃতরা সবাই হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে চাঁদা উত্তোলনের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সত্যতা স্বীকার করেছে। এছাড়া স্থানীয়দের সাথে যোগাযোগ করে জানা গেছে অবৈধ পন্থায় সিএনজি স্ট্যান্ড গুলো থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে তারা। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে সিএনজি স্ট্যান্ডের চার চাঁদাবাজ আটক

আপডেট : ০৬:১৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪