কচুয়া পৌরসভার আল-ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসার ২০২৪ সালের ৩৭জন
এসএসসি দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রæয়ারি) দুপুরে মাদ্রাসার মাঠ প্রাঙ্গাণে বার্ষিক মিলাদ ও
দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেনামূলক বক্তব্য
রাখেন- প্রধান অতিথি চেয়ারম্যান ইসলামী ট্রাষ্ট কচুয়া শাখার ও সভাপতি আল-
ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসার মাওলানা মোঃ আঃ কাইয়ুম আব্বাসী।
মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল হাইয়ের সভাপতিত্বে ও সিনিয়র মৌলভী মাওলানা
মোশারেফ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার সহ-
সুপার মাওলানা আঃ রহমান সাহেব, সিনিয়ল মৌলভী মাওলানা মোজাহের হোসেন,
ইসলামী ট্রাষ্ট কচুয়া শাখার সদস্য ও প্রশাসানিক কর্মকর্তা মো: মফিজুর
রহমান, পরীক্ষার্থী মোহিবুল্লা তাহমিদ, আব্দুল্লাহ আল ফাহাদ ও রাকেয়া বিনতে
হোসাইন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন গণিত বিভাগের শিক্ষক কবির আহম্মেদ, শিক্ষক
লেয়াকত আলী সরকার, মোঃ আরিফ, ইউনুছসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও
অভিভাবকবৃন্দ। আলোচনা শেষে এসএসসি দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ
অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন নিশ্চিন্তপুর ডিএস কামিল
মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান। আলোচনা শেষে প্রধান
অতিথি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।




















