ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩২:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
  • 66
চাঁদপুরের ফরিদগঞ্জে হৃদয় জমাদার (২৪) নামে এক যুবক স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১০ ফেব্রæয়ারি) রাতে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রাত সাড়ে ৮ টার সময় নিজ বাড়ীতে বিষপান করলে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।
মৃত হৃদয় জমাদার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিশেরবন্ধ গ্রামের বাবুল জমাদারের ছেলে। স্থানীয়রা জানায় সে স্ত্রীর সাথে অভিমান করে নিজ বাড়িতে বিষপান করেছে বলে জানাযায়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়েছে। তিনি কীটনাশক জাতীয় পদার্থ খেয়েছিলেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

আপডেট : ০৬:৩২:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪