চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর অন্যতম ৪ নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন নওহাটা ফাজিল (স্নাতক) মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনা এবং বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা উপলক্ষ্যে সোমবার(১২ ফেব্রুয়ারী) অত্র মাদ্রাসা প্রাঙ্গণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা বার্ষিক মিলাদ,দোয়া ও মোনাজাত অনুষ্ঠান -২০২৪ খ্রিস্টাব্দ সম্পন্ন হয়েছে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অত্র মাদ্রাসার গভর্ণিং বডির সহ-সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,অত্র মাদ্রাসার গভর্ণিং বডির সহ-সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহ্ জালাল, আওয়ামীলীগ নেতা মোঃ আমিনুল হক সদ্দার প্রমুখ।
অনুষ্ঠানে সসভাপতিত্ব করেন ও সমাপনী বক্তব্য রাখেন, অধ্যক্ষ আবু যোপার মোঃ আবু বকর ছিদ্দিক।
অনুষ্ঠান সঞ্চালন করেন,সহকারী অধ্যাপক আহমাদ উল্লাহ।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন,অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম,সিনিয়র শিক্ষক কাজী মোঃ এহতেশামুল হক,ইব্রাহীম হুজুর,আবু জাফর,বাংলা বিভাগীয় প্রধান আব্দুল হাই মজুমদার ও হযরত আলী প্রমুখ।
সঞ্চালন করেন,সহকারী অধ্যাপক আহমাদ উল্লাহ।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন,সহকারী শিক্ষক কাজী মোঃ এহতেশামুল হক,সহকারী শিক্ষক মোঃ আবু বকর,পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন,আফরোজা আক্তার,নাদিয়া সুলতানা, মোঃ মিজানুর রহমান ও সাথী।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষকদের হাতে উপহার তুলে দেন।
অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন,সিনিয়র মৌলভী আবু বকর।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,অধ্যক্ষ আবু যোপার মোঃ আবু বকর ছিদ্দিক। অনুষ্ঠানে দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনা এবং বঙ্গবন্ধু সহপরিবারের বিদেহী আত্মার মাগফিরাত কামনাএবং বাংলাদেশ সহ বিশ্বশান্তি কামনায় মিলাদ,দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অত্র মাদ্রাসার গভর্ণিং বডির বিদ্যোৎসাহী সদস্য মোঃ আশ্রাফুজ্জামান,দাতা সদস্য মোঃ ইকবাল হোসেন,অভিভাবক সদস্য মোঃ আবু জাফর প্রধানীয়া, মোঃ হুমায়ুন কবির ও মোঃ দুলাল বেপারী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ,অভিভাবকবৃন্দ, গভর্নিং বডির সদস্যবৃন্দ,শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।




















