হাজীগঞ্জ ব্যুরো :
হাজীগঞ্জের রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, কালচোঁ দক্ষিণ ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি, গাউছিয়া টাওয়ার ও গাউছিয়া শপিং সেন্টারর কর্ণধার রোটা. এস.এম মানিককে সংবর্ধনা দিয়েছে মানিক ডিজিটাল সাইন।
রামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংবর্ধনা দেন, মানিক ডিজিটাল সাইনের সত্ত্বাধিকারী আনোয়ার হোসেন মানিক। এ সময় রোটা. এস.এম মানিকের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বড়কুল ইউনিয়ন পরিষদের সচিব হানিফ চৌধুরী, রামপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক শ্যামল চন্দ্র শীল, পৌর ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহিউদ্দিন সায়েম, কালচোঁ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ- সম্পাদক কাউছার দরবেশসহ রামপুর বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।





















