“মানসম্মত প্রাথমিক শিক্ষা,স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা”-এই আদর্শিক প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিস আয়োজিত সোমবার(১৯ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ হলরুমে আনন্দঘন পরিবেশে টেলিকনফারেন্সে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আধুনিক হাজীগঞ্জ-শাহরাস্তি সংসদীয় আসনের উন্নয়নের রুপকার পঞ্চমবার নির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,এটিও মোঃ শাহজাহান,এটিও আফতাবুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,গণ্যমান্য ব্যক্তিবর্গ, কর্মকর্তাবৃন্দ,শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।




















