ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজিগঞ্জের বইমেলায় ছাত্রলীগের স্টল পরিদর্শন করলেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৪৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
  • 50
চাঁদপুরের হাজীগঞ্জে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরনে হাজিগঞ্জ ফোরাম কর্তৃক আয়োজিত তিনদিন ব্যাপী বই মেলা অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারি সকালে হাজীগঞ্জ বাজারস্থ মকিমউদ্দিন বিজনেস পার্কে অবস্থিত ফুড লাভারস পার্টি সেন্টার বই মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজিগঞ্জ-শাহারাস্তির আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
সমাপনী অনুষ্ঠান শেষে তিনি মেলার বইয়ের স্টল গুলো ঘুরে দেখেন। এ সময় চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির পক্ষে দেওয়া ছাত্রলীগের বইয়ের স্টলটি ঘুরে দেখেন। এবং ছাত্রলীগের বইয়ের স্টলের প্রশংসা করেন তিনি।
এই বিষয়ে মেহেদী হাসান রাব্বি বলেন, শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি। এই স্লোগানকে অন্তরে ধারণ করে এই বইমেলায় আমরা বঙ্গবন্ধুর লেখা বিভিন্ন বইগুলো রেখেছি। সেই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বই আমাদের স্টলে রেখেছি। যাতে করে পাঠকরা বঙ্গবন্ধুর বইগুলো সহজেই পেতে পারে। সেই জন্য আমাদের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। আমরা চেষ্টা করছি বঙ্গবন্ধুর বইগুলো হাজীগঞ্জের পাঠকদের হাতে সহজে পৌঁছে দিতে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজিগঞ্জের বইমেলায় ছাত্রলীগের স্টল পরিদর্শন করলেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম 

আপডেট : ১০:৪৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪