ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি পাচ্ছেন এসপি নারায়ণগঞ্জ 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
  • 47
সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ৪০০ জনের একটি তালিকায় প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে। সেখানে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) স্থানে তাঁর নাম উল্লেখ করা হয়।
২০২২ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত সময়ের কার্যক্রম অনুযায়ী গোলাম মোস্তফা রাসেলকে এ পদক প্রদান করা হবে।
উল্লেখ্য, ২০২২ সালের ৩ আগস্ট নারায়ণগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। ২৪তম বিসিএসের এই পুলিশ কর্মকর্তা কর্মক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় একাধিকবার পিপিএম পদক পেয়েছেন। এর আগে গোলাম মোস্তফা রাসেল মাদারীপুর জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি পাচ্ছেন এসপি নারায়ণগঞ্জ 

আপডেট : ০৬:০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪