“স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এ প্রতিপাদ্যে
চাঁদপুরের কচুয়া পৌরসভার আয়োজনে স্থানীয় সরকার দিবস উদযাপিত হয়েছে।
বুধবার (২৮ ফেব্রæয়ারি) সকালে পৌর কার্যালয়ের সামনে থেকে মেয়র নাজমুল
আলম স্বপনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি পৌর বাজার
প্রদক্ষিণ শেষে পৌর মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। পৌর মেয়র নাজমুল
আলম স্বপনের সভাপতিত্বে ও অফিস সহকারি নাছির আলম নসুর সঞ্চালনায়
আলোচনা সভায় বক্তব্য রাখেন- পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল আলম সরদার,
নির্বাহী প্রকৌশলী ফজলুল হক, হিসাব রক্ষক কর্মকর্তা বেলায়েত হোসেন,
কাউন্সিলর আঃ কাদির, তাজুল ইসলাম, মাহারুন আল মিলি, জাহাঙ্গীর আলম, আমিনুল
হক, আঃ মান্নান, পারুল আক্তার, জোহরা বেগম ও রোকেয়া বেগম। এসময় বিভিন্ন
দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।




















