শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তরুন উদীয়মান যুব সমাজের অহংকার, বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক রুমি গণসংযোগ ও পথসভা করেছেন। ১ মার্চ শুক্রবার দিনব্যাপী বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভা শেষে সন্ধ্যায় মেহার কালীবাড়ি এলাকা শাহরাস্তি পৌরসভার ৭,৮ ও ৯নং আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভা উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওমর ফারুক রুমি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ব্যাপারী, চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম মোল্লা, পৌর ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলের মোঃ আবুল কালাম মোল্লা, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান পাটোয়ারী, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন মোল্লা,আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুজ্জামান পাটোয়ারী, রনজিৎ, মোসাদ্দেক হোসেন জুয়েলসহ ৩টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ ওমর ফারুক রুমি বলেন আমি আপনাদের সেবা করতে চাই। আমি মানুষের সেবা করতে ভালোবাসি, আপনাদের সহযোগিতায় নিয়ে আপনাদের পাশে থেকে খেদমত করার সুযোগ দিন।
শাহরাস্তিতে চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক রুমি’র গণসংযোগ ও মতবিনিময় সভা
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৭:৩৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
- 36
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















