হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের দেশগাঁও ডিগ্রি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রোববার (১৭ মার্চ) সকালে
কলেজের হলরুমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন,আলোচনা সভা,সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দেশগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.আজহারুল কবীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও গীতা থেকে পাঠ এবং উপস্থিতির সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহ আলী এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অত্র কলেজের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেন,সিনিয়র সহকারী অধ্যাপক শহিদুজ্জামান মোড়ল,সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন প্রধানিয়া,আব্দুল সামাদ,মজিবুর রহমান,আঃ মান্নান,কুসুম আক্তার,রফিকুল ইসলাম মোড়ল,প্রভাষক সংকর রায়,আকবর হোসেন,ছন্দা রানী,শরীর চর্চা শিক্ষক মুজাহিদুল ইসলাম,লাইব্রেরিয়ান নজরুল ইসলাম, সহকারী লাইব্রেরিয়ান জসিম উদ্দিন।
বক্তব্য শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মজিবুর রহমান।
দোয়া ও মোনাজাতে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী,বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারবর্গের জন্য মাগফেরাত কামনা এবং হাজীগঞ্জ-শাহরাস্তি
সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম ও তাঁর সহধর্মীনী, কলেজের প্রতিষ্ঠাতা,
ভূমিদাতা,অধ্যক্ষ,গভর্ণিং বডি’র সদস্য ও শিক্ষক-কর্মচারীবৃন্দসহ সকলের জন্য দোয়া করা হয়। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।




















