চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় ১০নং দক্ষিণ গোবিন্দপুর ইউনিয়নের সামাজিক প্রতিষ্ঠানগুলোর অন্যতম গোবিন্দপুর মানব কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে খতমে কোরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় আয়োজিত অনুষ্ঠান বুধবার (২৭ মার্চ) গোবিন্দপুর মধ্য বাজার জিএফসি স্কুল এর মাঠে ১২০০ জন জনসাধারণকে নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে, ছিলেন আলী আরশাদ পরিচালক , মানবকল্যাণ ফাউন্ডেশন এছাড়াও
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদ গাজী , সংগঠনের পরিচালক নুরুজ্জামান , ও মহসিন , ওহিদ, সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আলি আক্কাস পাটোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম , গোবিন্দপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক সজিব আহমেদ, যুবলীগ নেতা , নেয়ামত হোসেন জুয়েল , সাবেক ছাত্রলীগ নেতা মনসুর আহমেদ , সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ,ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অত্র অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা অলিউল্লাহ ও এ সময় উপস্থিত অতিথিবৃন্দ এবং সদস্যবৃন্দ সহ অন্যান্যরা।




















