মুসলমানদের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতর পালিত হবে বৃহস্পতিবার (১১ এপ্রিল)। ইতিমধ্যে ঈদের আনন্দ উপভোগ করতে বাংলাদেশী মুসলিম উম্মাহ যার যার সাধ্য অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। আর ঈদকে সামনে রেখে চারদিকে উৎসবের আমেজ এবং সবার মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
প্রতি বছরের ন্যায় এ বছরও জেলার অন্যতম বৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজের ৩টি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম জামাত হবে সকাল ৭ টায়। যার ইমামতি করবেন, মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মোহাম্মদ আব্দুর রউফ।
দ্বিতীয় জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন, মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা মো. আনাছ এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০ টায়। যার ইমামতি করবেন, সহকারী ইমাম মুফতি মো. এমদাদ উল্যাহ্।
বিষয়টি নিশ্চিত করেছেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ভারপ্রাপ্ত মোতওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ। তিনি বলেন, পবিত্র ঈদ-উল ফিতরের ৩টি জামায়াতকে সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানান।




















