ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে আগুন ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের পাশে ইঞ্জি. মমিনুল হক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:১৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
  • 43
হাজীগঞ্জে আগুনে ক্ষতিগস্ত ১০ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জি. মমিনুল হক। ঈদের আগের দিন বুধবার (১০ এপ্রিল) দুপুরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নগদ টাকা তুলে দেন।
এর আগে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন লায়ন ইঞ্জি. মমিনুল হক এবং ক্ষতিগ্রস্ত আব্দুর রব শেখ, হানিফ শেখ, কালু শেখ, শাহাদাৎ শেখ, জাকির শেখ, সাদ্দাম শেখ, ফারুক শেখ, সাত্তার শেখ, রহমান শেখ ও জসিম শেখসহ তাদের পরিবারের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের ঈদ শুভেচ্ছা জানান।
এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন লায়ন ইঞ্জি. মমিনুল হক। এছাড়াও আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী, বিএনপি নেতা মো. সেলিম, ইমাম হোসেন, অহিদুল ইসলাম মোহনসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল (রবিবার) বিকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সেন্দ্রা গ্রামের শেখ বাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ওই বাড়ির প্রায় ছোট-বড় ১১ টি ঘর পুড়ে ভস্মিভূত হয়। এতে প্রায় ৩০ লাখ টাকার বেশি ক্ষতি হয় বলে দাবী করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে আগুন ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের পাশে ইঞ্জি. মমিনুল হক

আপডেট : ১১:১৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪