ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে  বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৩৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
  • 45
বর্ষবরণ অনুষ্ঠান বাংলা-১৪৩১ বঙ্গাব্দ নববর্ষকে স্বাগত জানিয়ে সারাদেশের ন্যায় হাজীগঞ্জ উপজেলা
প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
পহেলা বৈশাখ উপলক্ষ্যে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন দিনব্যাপী ব্যাপক কর্মসূচী উদযাপন করেছে।
এদিন উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে  উপজেলা পরিষদ হলরুমে সভায় মিলিত হয়।
সভার শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ,সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়,উপজেলা শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও  সমাপনী বক্তব্য দেন,উপজেলা  নির্বাহী কর্মকর্তা তাপস শীল।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) গোলাম ফারুক মুরাদ,উপজেলা পরিষদের
 মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন মিলি,থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত।
অনুষ্ঠান সঞ্চালন করেন,উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোঃ আবদুল গণি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহাদাত হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম জাহাঙ্গীর আলম,এ.টি.ও. মোঃ আফতাবুল ইসলাম,এ.টি.ও.মোঃ শাহজাহান ভূঁইয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী এবং অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন।
সভাশেষে উপস্থিত সবাই আবহমান বাংলার ঐতিহ্য ভোজন পর্বে মাটির থালায় পান্না ভাত,বর্তা,ভাজা মাছ,টমেটো বর্তা দিয়ে খাবার খান।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে  বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

আপডেট : ০৯:৩৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪