চাঁদপুরের হাজীগঞ্জে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির স্ত্রীসহ দুইজনের লাশ ঝুলন্ত উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ মে) দুপুরে এ লাশ উদ্ধার করা হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হবে।
সোমবার দুপুরে উপজেলার ৯ নং গর্ন্ধব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেন ফরিদের স্ত্রী নুসরাত জাহান মাহির গলায়
ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে,গেলো ২৪ দিন আগে তাদের বিবাহ হয়। মাহি শাহরাস্তি উপজেলার উনকিলা গ্রামের মাহমুদ মোরশেদের মেয়ে। তার স্বামী জাকির হোসেন গর্ন্ধব্যপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। একই দিন সকালে হাজীগঞ্জ পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের ফায়ার সার্ভিসের পাশের হাজী বাড়িতে মাহফুজ নামের এক মাদ্রাসার ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাবা প্রবাসী খোরশেদ আলম।




















