আসন্ন হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী আবু সুফিয়ান মজুমদার (রানা) ব্যাপকভাবে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেছেন। গত সোমবার ১৩ মে তিনি পৌরসভার ৯ নং ওয়ার্ড এনায়েতপুর এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে আবু সুফিয়ান মজুমদার (রানা) ভোটারসহ সর্বস্তরের জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন এবং তার নির্বাচনী প্রতীক ঘোড়া মার্কায় ভোট প্রার্থনা করেন। এসময় তাঁর কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামি ২১ মে ৬ষ্ঠ হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে শাহরাস্তি ও চাঁদপুর সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
হাজীগঞ্জের ২ লাখ ৮৬ হাজার ৪৮৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৮ হাজার ৮৪১ জন ও মহিলা ভোটার ১ লাখ ৩৭ হাজার ৬৪৬ জন। নির্বাচনে ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে মোট ৮৮টি কেন্দ্রে ৭২০টি বুথে ভোটগ্রহণ করা হবে।




















