ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে গণসংযোগে ব্যস্ত আনারস মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী রেজা 

আগামী ২৯ মে-২০২৪ ফরিদগঞ্জ  উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কার অগ্রগামী পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো: আমির আজম রেজা উপজেলার সর্বত্র মাঠ চষে বেড়াচ্ছেন। প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক, আলোচনা সভা, পরিচয় সভা, নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থী। প্রতিটি এলাকায় প্রার্থীর সঙ্গে ভোটার,নেতাকর্মী, সাধারণ মানুষও প্রচারণায় অংশ নিচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের পরিক্ষিত কর্মী আনারস মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী আমির আজম রেজা
 দিন-রাত ব্যাপক গণসংযোগ করছেন। এ সময় তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, উপজেলা পরিষদের আগামী উন্নয়ন ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরছেন। এ ধরনের গণসংযোগের ফলে প্রতিটি এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
উপজেলা আওয়ামী লীগের পরীক্ষিত কর্মী ইঞ্জিনিয়ার আমির আজম রেজা তার নিজস্ব নানা কৌশলে গণসংযোগ করে যাচ্ছেন। রবিবার (২৬ মে) তিনি উপজেলার ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের স্থানীয় পাটোয়ারী বাজার সহ প্রতিটি গ্রাম,পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।এ সময় তার সঙ্গে ছিলেন শত শত আনারস মার্কার কর্মী, সমর্থকেরা।
উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আমির আজম রেজা বলেন, উপজেলা পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্রবিন্দু। ফলে বর্তমান সরকারে উন্নয়নের সব কার্যক্রম উপজেলা ভিত্তিক হলে জনগণ উপকৃত হবে। সৎ আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবে। তাই জনগণের কল্যাণে কাজ করতে আপনাদের সহযোগিতা চাই।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে গণসংযোগে ব্যস্ত আনারস মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী রেজা 

আপডেট : ০৫:৪৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪