ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা

চাঁদপুরের হাজীগঞ্জেও টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ জুন) বিকেলে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ৫ নং সদর ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমনের সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ সোলায়মান মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। এ সময় তিনি বক্তব্যে বলেন, টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার সর্বজনীন পেনশন স্কিম শুরু করেছে। চারটি ভাগে দেশের সব শ্রেণি পেশার মানুষ এতে অন্তর্ভুক্ত হতে পারবেন। বিশেষ করে হতদরিদ্র্য সীমার নিচে বসবাসকারীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। তারা ১ হাজার টাকার মাসিক জমা প্রধান স্কিমে ৫০০ টাকা জমা দিলেই হবে। বাকি ৫০০ টাকা সরকার জমা দিবেন।
প্রবাসীদের জন্য রয়েছে প্রভাস এই প্রকল্পে জাতীয় পরিচয়পত্র না থাকলেও পাসপোর্ট থেকেই পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হতে পারবে। স্বল্পআয়ে নিয়োজিত কৃষক, কামার, কুমারদের জন্য রয়েছে সুরক্ষা স্কিম এবং বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য রয়েছে প্রগতি নামে আলাদা আলাদা চারটি স্কিম। এই সব স্কিমগুলোতে ১৮ বছর থেকে ৫০ বছর এবং ৫০ থেকে ৬০ বছর বয়সি সব ধরনের নারী-পুরুষ অংশগ্রহণ করতে পারবে।
তিনি আরো বলেন, দেশের বয়সজনিত কারণে অর্থের অভাবে অনেক বয়স্ক মা-বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। এমনকি মানুষের কাছে হাত পেতে মানবতার জীবনযাপন করতে হয়। সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়িত হলে এই সমস্যা আর থাকবে না।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,সুহিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম,প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান, ইউপি সদস্য শোহরাব হোসেন মুন্সী ও হেলাল চৌধুরীসহ প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা

আপডেট : ০৬:৫৩:২১ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪