ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে মাছ শিকার করতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

ফরিদগঞ্জে ডাকাতিয়া নদীতে মাছ শিকার করার সময় শাহাদাত হোসেন বেপারী (৩৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন ওই যুবকের সহোদর তাজুল ইসলাম বেপারী। উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের কামতা সুইচ গেইট এলাকায় ডাকাতিয়া নদীতে রোববার (২ জুন) রাতে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার দু’জনই পার্শ্ববতর্ী বাগপুর গ্রামের মৃত শহিদ উল্যা বেপারীর ছেলে। খবর পেয়ে সোমবার (৩ জুন) সকালে  ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, প্রতিদিনের ন্যায় শাহাদাত হোসেন বেপারী ও তাঁর ভাই তাজুল ইসলাম রাত ১০টা নাগাদ মাছ শিকার করতে ডাকাতিয়া নদীতে যায়। এসময় তাদের চোঁখে মাছ ধরা পড়লে টেঁটা দিয়ে মাছটি শিকার করতে যায় তারা। এক পর্যায়ে মাছটিকে টেঁটার মাধ্যমে আঁটকে রেখে শাহাদাত হোসেন পানিতে নামে মাছটিকে তুলে আনার জন্য, এ সময় শাহাদাত হোসেন পানির নিচে তলিয়ে যেতে থাকে। ভাইকে উদ্ধার করতে অপর ভাই তাজুল ইসলামও পানিতে নামে, এসময় সে নিজেও পানির নিচে তলিয়ে যেতে থাকে। পরে তাঁদের ডাকচিৎকারে নদীতে থাকা অন্যান্য মাছ শিকারীরা এসে শাহাদাত হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করে ও তাজুল ইসলামকে আহতাবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। তবে কি কারনে এমন ঘটনা ঘটেছে, তা নিশ্চিত করে বলা যায়নি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার এস আই মো. মহিউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃত শাহাদাত হোসেনের মরদেহ উদ্ধার ও তাঁর অপর ভাই তাজুল ইসলাম জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  তদন্ত চলছে, পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে মাছ শিকার করতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

আপডেট : ০৭:১১:১৫ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪