শত শত নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় হাজির হয়েছেন
হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক আব্দুল মতিন স্বপন।
গত মঙ্গলবার (৪ জুন) বিকালে হাজীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায়।
অনুষ্ঠানে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. মমিনুল হকের সার্বিক ব্যবস্থাপনায় ও হাজীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া,বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস.এম কামাল উদ্দিন চৌধুরী,কাজী রফিক,কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক রাজিউর রহমান রাজিব,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী।
২ নং বাকিলা ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক আব্দুল মতিন স্বপন এর নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জুলহাস মিয়া,শেখ খোরশেদসহ ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতা,কর্মী ও সমর্থকরা।




















