ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়ন ও মানবকল্যাণে কাজ করছি” অসহায় জনগণের সাথে আমি রয়েছি। -মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম

চাঁদপুরের শাহরাস্তিতে একশত শিক্ষার্থী পেয়েছে বাইসাইকেল। খুদে এ শিক্ষার্থীরা প্রায় ২ থেকে ৩ কিলোমিটার পায়ে হেঁটে ও পরিবার থেকে যাতায়াত খরচ নিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতো। এতে তারা ঝড় বৃষ্টিতে ভিজে অনেক সময় দুর্ভোগে পড়তে হতো তাদের । খুদে এই শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে স্থানীয় সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম তাদের জন্য বাইসাইকেল দেয়ার উদ্যোগ গ্রহণ করেন। ইতিমধ্যে হাজীগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা বাইসাইকেল পেয়েছে।  (১১ জুন) বিকেলে শাহরাস্তি উপজেলার ১০০ জন শিক্ষার্থী পেল বাইসাইকেল। সাইকেল পেয়ে খুদে শিক্ষার্থীরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন। তারা মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। বেলা ৩ টায় উপজেলা পরিষদ মাঠে আনন্দঘন পরিবেশে তাদের হাতে সাইকেল তুলে দেন তাদের প্রাণপ্রিয় অভিভাবক। এসময় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম বলেন, অতীতে কেউ এ কাজটি করেনি। আমরা উন্নয়ন ও মানবকল্যাণে কাজ করছি। অসহায় জনগণের সাথে আমি রয়েছি। বাইসাইকেল পেয়ে তারা যথা সময়েই স্কুলে যেতে পারবে। তাদের গরিব পিতা-মাতা অনেক সময় তাদেরকে যাতায়াতের খরচ দিতে পারত না এখন আর তারা অর্থের অভাবে বিদ্যালয়ে অনুপস্থিত থাকবে না। আগামীতে আরও শিক্ষার্থীদের বাইসাইকেল দেয়া হবে। অনুষ্ঠানে শিক্ষা সহায়তা উপকরণ ছাড়াও অসহায়দের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন, হুইল চেয়ার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী আঃ লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন , শাহরাস্তি থানার ওসি মোঃ আলমগীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

উন্নয়ন ও মানবকল্যাণে কাজ করছি” অসহায় জনগণের সাথে আমি রয়েছি। -মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম

আপডেট : ০২:০৩:১১ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪