ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে গোসল করতে নেমে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৫৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
  • 47

Exif_JPEG_420

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার ১৪ জুন দুপুরে উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের কিত্তনখোলা বড় বাড়িতে ঘটনাটি ঘটে।
নিহত ওমর ফারুক (৬) একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ও ফাইজা (৮) স্থানীয় একটি মাদরাসার ৩য় শ্রেণীতে পড়ত। তারা ওই বাড়ির কামাল হোসেনের সন্তান।

পরিবার জানায়, দুপুরের দিকে সবার অগোচরে শিশু দুটি বাড়ির পুকুরে নেমে নিখোঁজ হয়।

নিহত ওমর ফারুকের বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বাবার বন্ধু তুহিন হায়দার জানান, ডুবে যাওয়া দুই শিশুকে পুকুরের পানি থেকে তুলে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার কথা শুনে হাসপাতালে এসেছি। চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফারহানা হোসেন বলেন, ‘হাসপাতালে আসার অনেক আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।’

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, ‘পরিবারের আবেদনের প্রেক্ষিতে ভাই-বোনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে গোসল করতে নেমে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

আপডেট : ০৯:৫৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪