ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রোটারিয়ান জয়দেব পালের উদ্যোগে ১৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা 

ঐতিহ্যবাহী বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির শিক্ষানুরাগী ও স্থায়ী দাতা সদস্য রোটারিয়ান জয়দেব পালের উদ্যোগে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২৪ জুন (সোমবার) সকালে হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কূল ইউনিয়নের বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আহসান হাবীবের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক জান্নাতুল বাকীর সঞ্চালনায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) তাপস শীল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ, হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম জাহাঙ্গীর আলম।

এ সময় আরও বক্তব্য রাখেন, বেলচোঁ কারিমাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম খোরশেদ আলম, বড়কূল রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক, বেলচোঁ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ওহিদুল ইসলাম মহন, সিনিয়র শিক্ষক মানিকচন্দ্র শীল , মেহরুন্নেসা ও আলাউদ্দিন মজুমদার প্রমূখ।

বক্তব্য শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিরা।

জানা যায়, বিশিষ্ট সমাজসেবক ও রোটারিয়ান জয়দেব পাল গত কয়েক বছর ধরে বেলচোঁ উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের কে সংবর্ধনা দিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় এবছর ৬ নং বড়কূল ইউনিয়নের ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯ জন কৃতি শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়।

এই বিষয়ে রোটারিয়ান জয়দেব পাল বলেন, আমি সব সময় চেষ্টা করি সমাজের জন্য কিছু করতে দেশের জন্য কিছু করতে। তারই ধারাবাহিকতায় আমি উদ্যোগ নিয়েছি যেসব শিক্ষার্থী জিপিএ ফাইভ পাবে। তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার উদ্দেশ্যে আমি তাদেরকে সংবর্ধনা দেব। এ বছর আমি চারটি প্রতিষ্ঠানের ১৯ জন শিক্ষার্থী কে দিয়েছি। আমি ঘোষণা দিয়েছি প্রতিবছর যত শিক্ষার্থী পাবে আমি তত শিক্ষার্থীকে সংবর্ধনা দেব।

এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক,বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

রোটারিয়ান জয়দেব পালের উদ্যোগে ১৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা 

আপডেট : ০৭:৪৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪